দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সামনে এখন কেবল দুটি পথ খোলা রয়েছে—চুক্তি অথবা নিঃশর্ত আত্মসমর্পণ। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বর্তমান ইরানি নেতৃত্বের কড়া সমালোচনা করে তাদের ‘দ্বিমুখী নীতি’ অনুসরণের অভিযোগ তোলেন।
ট্রাম্পের দাবি, একদিকে ইরান বৈঠকের অনুরোধ জানিয়ে ভবিষ্যতে আলোচনার কথা বলছে, অন্যদিকে প্রকাশ্যে দাবি করছে যে কোনো আলোচনা হচ্ছে না এবং তারা কেবল ওমানের সঙ্গে যোগাযোগ রাখছে।
হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে তেহরানের সাম্প্রতিক বক্তব্যেরও সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, গুরুত্বপূর্ণ এই নৌপথ বর্তমানে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া প্রণালি দিয়ে কোনো ধরনের চলাচল সম্ভব হবে না।
ট্রাম্প আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান কোনো চুক্তিতে না পৌঁছানো বা নিঃশর্ত আত্মসমর্পণ না করা পর্যন্ত এই পরিস্থিতি বহাল থাকবে।
তিনি আরও দাবি করেন, ইরান গত কয়েক দশক ধরে যে সংকট সৃষ্টি করেছে, যুক্তরাষ্ট্র তার স্থায়ী সমাধান চায়। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, ইরানকে কখনোই পরমাণু অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।
সূত্র: আল জাজিরা
এমএস/